বিনোদন ডেস্ক
জুন ১৩, ২০২৬, ০৫:৩৭ পিএম
বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, আর সেই ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে নানা বয়সের মানুষ। বিশ্বকাপ শুরুর পর থেকেই নিজের পছন্দের দল নিয়ে আলোচনায় ব্যস্ত সমর্থকরা- তারকারাও এর বাইরে নন।
লাক্স সুপারস্টার ২০২৫ বিদুষী বর্ণিতা জানিয়েছেন, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। তার প্রিয় ফুটবলার লিওনেল মেসি এবং ক্লাব হিসেবে পছন্দ বার্সেলোনা।
তিনি বলেন, তিনি নিয়মিতই ফুটবল অনুসরণ করেন এবং আর্জেন্টিনার খেলা বিশেষভাবে উপভোগ করেন। এবারও বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য নিয়ে আশাবাদী তিনি।
পারিবারিক সমর্থনের প্রসঙ্গে বর্ণিতা জানান, তার মা আগে ব্রাজিলের সমর্থক ছিলেন। তবে সময়ের সঙ্গে তিনি মায়ের পছন্দে পরিবর্তন আনতে পেরেছেন। তার ভাষায়, বিশ্বকাপের সময় সাধারণত মায়ের সঙ্গে খেলা দেখা হয় এবং আলোচনার মধ্য দিয়েই মাকে আর্জেন্টিনার দিকে ঝুঁকতে উৎসাহিত করেছেন তিনি।
পেশাগত ব্যস্ততার কথাও জানান এই অভিনেত্রী। তিনি জানান, শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে কাজের প্রস্তুতি নিচ্ছেন। যেখানে একাধিক দম্পতির গল্প তুলে ধরা হবে। প্রাথমিকভাবে ছবিটির নাম ‘জাস্ট ম্যারিড’ বা ‘নিউলি ম্যারেড’ হতে পারে বলে জানান তিনি। আগামী মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এএন