ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেনীতে চালের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৪, ০৭:৫৯ পিএম

ফেনীতে চালের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ফেনীতে চালের আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শহরের বড় বাজারের ইসলাম পুর রোড়ে এ অভিযান পরিচলনা করা হয়।

এসময় ক্রয় ভাউচারে সঙ্গে বিক্রয় রশিদের গরমিল ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা। প্রতিষ্ঠান দুটি হলো-মেসার্স ওহাব ট্রেডিং আড়ৎ ও কাজি ওহিদের রহমান চাল দোকান।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রয় রশিদের মিল না থাকা এবং খুচরা বিক্রয় রশিদ দেখাতে না পারায় মেসার্স ওহাব ট্রেডিং আড়তের ম্যানেজারকে ৫ হাজার টাকা ও কাজি ওহিদের রহমান চাল দোকানে গিয়ে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকতা হারুন উর রশীদ ও জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

ভ্রাম্যামাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, সারাদেশে চালের বাজারে দাম বৃদ্ধির খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ক্রয়, বিক্রয়ের পাকা ভাউচারে গরমিল থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকজন আড়ৎদারকে সর্তক করা হয়েছে।  ভোক্তা অধিকার রক্ষায় ও বাজার নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

এইচআর

Link copied!