ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মা-মেয়েকে ধর্ষণ: প্রধান আসামি রিমান্ডে, আরেক আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৭:২১ পিএম

মা-মেয়েকে ধর্ষণ: প্রধান আসামি রিমান্ডে, আরেক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৬৭) উপজেলার চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

বৃহস্পতিবার দুপুরে দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৮নং আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম আসামির রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার আদালতে আসামির ৭দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।

অপরদিকে পলাতক আসামি মো. হারুনকে ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জেলা পুলিশের একটি টিম ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে । হারুন এ মামলার এজাহারভুক্ত ২নং আসামি। ঘটনার পর সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এমনকি যশোর সীমান্ত দিয়ে একবার ভারতে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে।

ইএইচ

Link copied!