ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৬:৩২ পিএম

পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

ঝালকাঠির নলছিটি উপজেলায় খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ছেলে  রমজান হাওলাদার (১৭) কে  আটক করেছে পুলিশ।

 সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানী এলাকা থেকে তাকে আটক করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে খলিলুরের ছেলে। সে সেখানেই থাকে। তিন দিন আগে খলিলুর তাঁর স্ত্রীকে মারধর করেন। মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে খলিলুরের ছেলে বিষয়টি জানতে পারে।

এ নিয়ে তর্কের জেরে শনিবার রাতে সে তার বাবা খলিলুরকে পিটিয়ে আহত করে। পরে খলিলুরের ভাই আবদুল কাদের বিষয়টি জানতে পেরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।

ওসি মো.মুরাদ আলী বলেন, পিতাকে হত্যার অভিযোগে তার ছেলে রমজানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

বিআরইউ

Link copied!