ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে যুবকের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৩:৪৮ পিএম

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে যুবকের

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭ বছরের সংসার ফেলে রেখে স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ছেড়ে যাওয়ায় মায়ের ইচ্ছে পূরণ করতে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় দুধ দিয়ে গোসল করেছেন লেপতোষক ব্যবসায়ী মো. মামুন মোল্লা।

তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে ও নারুয়া বাজারে লেপতোষকের ব্যবসায়ী।

জানা গেছে, সাত বছর আগে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের হাবিবুর বিশ্বাসের মেয়ে শাম্মি আক্তারের সঙ্গে মামুন মোল্লার বিয়ে হয়। শাম্মি তার খালাতো বোন ছিল। গত ২ মার্চ স্ত্রী শাম্মি আক্তার পরকীয়া প্রেমে আসক্ত হয়ে একই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী তপনের সঙ্গে পালিয়ে যায়। পরে মায়ের ইচ্ছে পূরণ করতে আধা মণ দুধ দিয়ে বিয়ে করতে যাওয়ার আগে গোসল করেন।

গত রোববার পাশের জেলা ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর এলাকায় বিয়ে করেন তিনি।
মামুনের ভাইয়ের স্ত্রী আছমা বলেন, আগের বিয়ের সময় গোসল করাতে পারি নাই, তাই এ বিয়ের সময় দুধ দিয়ে গোসল করালাম।

মামুন মোল্যার মা জেসমিন বেগম বলেন, তার পুত্রবধূ পরকীয়া প্রেমিকের সাথে চলে যাওয়ার কারণে ছেলেকে দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে দিয়েছেন।

মো. মামুন মোল্লা বলেন, শাম্মি আমার খালাতো বোন। পারিবারিকভাবে আমাদের ৭ বছর আগে বিয়ে হয়। তবে শাম্মি পরকীয়ায় আসক্ত ছিল এটা বুঝতে পারি নাই। গত ২ মার্চ রাতে আমি দোকানে থাকা অবস্থায় সে পালিয়ে যায়। আমার মা সে সময় বলেছিল দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের আবদার পূরণ করতে দুধ দিয়ে গোসল করে বিয়ে করতে গিয়েছিলাম।

স্থানীয় ইউপি সদস্য মো. জনাব আলী বলেন, আসলে মামুন তার স্ত্রীকে ভালোবাসতো। তাকে ছেড়ে চলে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেছে। বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে।

ইএইচ

Link copied!