ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কক্সবাজারে পুলিশ কনস্টেবল পদে ৫৮ জনের চাকরি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৪, ০৮:২৫ পিএম

কক্সবাজারে পুলিশ কনস্টেবল পদে ৫৮ জনের চাকরি

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৫৮ জনকে চূড়ান্ত করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে কনস্টেবল নিয়োগের ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুলু ইসলাম৷

এ সময় পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান।

জানা যায়, কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২৫৪৩ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান তন্মধ্যে ১৯৬৯ জন অংশগ্রহণ করেন।

শারীরিক উপযুক্ততা প্রমাণে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (PET) শেষে ৪৯৮ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তন্মধ্যে চূড়ান্তভাবে ৫৮ জনকে (পুরুষ ৫২ জন ও নারী ৬ জন) মনোনীত করে কক্সবাজার জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড৷

চূড়ান্তভাবে উত্তীর্ণ সদস্যরা অশ্রুসিক্ত কণ্ঠে তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত। আজ আমরা এতটাই খুশি যে ভাষায় প্রকাশ করা সম্ভব না।

এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম৷

এ সময় উপস্থিত ছিলেন- নিয়োগ বোর্ডের সদস্য বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবদুল করিম, রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ, বিপিএম পিপিএম, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রফিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা।

ইএইচ

Link copied!