ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মার্চ ২৯, ২০২৪, ০৭:৫১ পিএম

কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকালে শহরের সবুজ বাংলা রেস্টুরেন্টে সংগঠনটির কমিটি গঠন করা হয়।

নবগঠিত এ কমিটিতে বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নবচিত্রের আহসান কবিরকে সভাপতি, দৈনিক যুগান্তর ও দীপ্ত টেলিভিশনের শাহরিয়ার আলম সোহাগকে সাধারণ সম্পাদক ও একাত্তর টিভি ও দৈনিক যশোরের মিশন আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া এশিয়ান টিভির জাহাঙ্গীর হোসেনকে সহ-সভাপতি, আমার সংবাদের শাহ আলমকে সহ-সাধারণ সম্পাদক, প্রতিদিনের সংবাদের এম.এ লিতুকে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ ও দৈনিক রানারের হুমায়ুন কবির সোহাগ।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সকালের সময় ও দৈনিক গ্রামের কাগজের টিপু সুলতান, ডেইলি স্টারের আজিবর রহমান ও দৈনিক সংবাদ ও দৈনিক খুলনাঞ্চলের সাবজাল হোসেন।  

এর আগে কমিটি গঠন নিয়ে ডেইলি স্টারের আজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- সাংবাদিক টিপু সুলতান, সাবজাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির সোহাগ, এম.এ লিতু, শাহ আলমসহ অন্যান্যরা।

পরে সর্বসম্মতিক্রমে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাজনৈতিক, ব্যবসায়ীসহ সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!