ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন ১৭ হাজার গ্রাহক

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ১৫, ২০২৪, ১২:৩২ পিএম

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন ১৭ হাজার গ্রাহক

সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লি বিদ্যুতের পুরাতন একটি লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। বেলা ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানান- অগ্নিকাণ্ডের ফলে আম্বরখানা ফিডার-১ ও ২ বেশি ক্ষতি হয়েছে। ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত রয়েছেন।
সঞ্চালন স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগবে। লোকজন কাজ করছে।

 

বিআরইউ

Link copied!