ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কালিয়াকৈরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০৭:২২ পিএম

কালিয়াকৈরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

গাজীপুরের কালিয়াকৈরে মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত ও পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার পুত্র শামিম (১৮) ও কুড়িগ্রাম জেলার নাগেস্বরী থানার গোলাদিপাড় গ্রামের আব্দুস সামাদের পুত্র আবুল কাশেম (২১)।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শুক্রবার সকালে দ্রুতগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যান মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মুরগিবাহী পিকআপ ভ্যানের হেলপাড় শামীম ও আবুল কাসেম ঘটনাস্থলেই নিহত হন এবং চালক আহত হন।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!