ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন

যশোর প্রতিনিধি:

যশোর প্রতিনিধি:

মে ১২, ২০২৪, ১০:৪০ এএম

যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন

যশোরে ফুটবলকে খেলাকে কেন্দ্র করে নুর হোসেন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (১১মে) দিবাগত রাত প্রায় দশটার দিকে শহরের শংকরপুর আকবরের মোড়ের বারেক সড়কে এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

নিহত নূর হোসেনের স্বজনেরা সাংবাদিকদের বলেন গত, শুক্রবার (১০মে) শংকরপুরে ফুটবলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগ বাধে। যা স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে করে দিলেও দুপক্ষের মধ্যেই রেশ থেকে যায়।

শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে।

এ সময় আশপাশের লোকজন নুরের চিৎকার শুনে এগিয়ে এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে দেন। হাসপাতালের চিকিৎসক নুর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন।

রাত এগারোটার দিকে খুলনায় নিয়ে যাওয়ার পথে নুরের মৃত্যু হয়।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মূলত একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শক্রতা শুরু হয়। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

বিআরইউ

Link copied!