ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বার্ড-এর নবনিযুক্ত মহাপরিচালকের যোগদান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০৬:৩৭ পিএম

বার্ড-এর নবনিযুক্ত মহাপরিচালকের যোগদান

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর নবনিযুক্ত মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব সাইফ উদ্দিন আহমেদ। বার্ড-এ যোগদানের পূর্বে
তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। 

রোববার (১২ মে) তিনি নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) হতে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সভায় যোগদানের জন্য তিনি ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইতালী, জার্মানি ও ভারতসহ
২০ এর অধিক রাষ্ট্র সফর করেন।

আরএস

Link copied!