ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি হলেন নাজমুল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৬:২৬ পিএম

জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি হলেন নাজমুল

কক্সবাজার জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজার শহীদ সরণী রোডে পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন কক্সবাজার জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি মার্কেটে ভোটগ্রহণ করা হয়। এরপরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

সমিতিতে মোট ১৩টি পদের বিপরীতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতিসহ ১১ জন প্রার্থী।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, চাকা প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হক হেলালি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাসির উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট চেয়ার প্রতীকে ৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মালেক সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে মো. রফিক উল্লাহ ও ছিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে হাসান আল খায়ের, কোষাধ্যক্ষ পদে রিফাত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ছালা উদ্দিন, দপ্তর সম্পাদক পদে আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ধন রুদ্র, প্রচার সম্পাদক পদে মীর কাসেম, নির্বাহী সদস্য পদে উত্তম কুমার দে, মানিক সরকার, টিপু মল্লিক, আব্দুল মালেক।

ইএইচ

Link copied!