ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অস্ত্র ও ইয়াবাসহ নারী আটক

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০৪:১১ পিএম

অস্ত্র ও ইয়াবাসহ নারী আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন থেকে বন্দুক ও ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।

শনিবার ভোরে জাজিরার মূলনা এলাকায় জাজিরা থানার একটি চৌটিম মাদকবিরোধী অভিযানে নেমে লিজা আক্তার (২৫) নামের এক নারীকে ৪০ পিস ইয়াবাসহ একটি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড তাজা লিট-কার্তুজসহ আটক করেছে।

আটককৃত লিজা আক্তার (২৫) মূলনার বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক।

এ ঘটনায় আক্কাস ঢালী (৩৮) ও তার স্ত্রী লীজা আক্তারকে (২৫) আসামি করে অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জাজিরা থানা পুলিশ।

বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা পুলিশের নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবিব জানান, আমরা মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে গিয়ে প্রথমে মাদক উদ্ধার করে পরে আরও মাদক রয়েছে কিনা তা খুঁজতে গিয়ে এই অস্ত্র ও গুলি পাই। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে।

ইএইচ

Link copied!