ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে আলোচনা সভা

নোয়াখালী

নোয়াখালী

মে ২৬, ২০২৪, ০১:০৪ পিএম

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে আলোচনা সভা

পরিকল্পনায় অংশগ্রহণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এ প্রতিপাদ্যে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৬ মে) সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউচুপ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ  ইসমাঈম।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুস সালাম। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, আসিফ আহমেদ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুধারাম মডেল থানার তদন্ত কর্মকর্তা সাবজেল, বনবিভাগের সদর  রেঞ্জ কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জীববৈচিত্র্য  সংরক্ষণের জন্য সবাই কে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন।

বিআরইউ

Link copied!