ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এম আব্দুর রহিম মেডিকেলে ডে-কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৪:০২ পিএম

এম আব্দুর রহিম মেডিকেলে ডে-কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্বোধন

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডে কেয়ার’ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্বোধন করা হয়েছে।

হাসপাতালের ট্রান্সফিউশন বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এটিএম নুরুল্লাহ।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এ.বি.এম কামরুল হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুর গফুর মন্ডল, কলেজের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মো. নাদির হোসেন।

আয়োজকরা জানান, ডে-কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন ইউনিট চালু করার মাধ্যমে রোগীদের নিরাপদ রক্ত পরিসঞ্চালন সেবা আরও বেগবান হবে।

তারা আরও জানান, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রক্ত রোগে আক্রান্ত রোগীরা দিনের বেলাতেই সম্পূর্ণ নিরাপদে কোনোরকম ঝুঁকি ছাড়াই শরীরে রক্ত গ্রহণ করতে পারবেন এবং রক্ত দাতারাও নিরাপদে রক্ত দিতে পারবেন।

ইএইচ

Link copied!