ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নানা অনিয়মের অভিযোগে ফেনীর স্টোপস ক্লিনিক বন্ধ ঘোষণা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৭:৪৮ পিএম

নানা অনিয়মের অভিযোগে ফেনীর স্টোপস ক্লিনিক বন্ধ ঘোষণা

নানা অনিয়মের অভিযোগে ফেনীর ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত ক্লিনিকটিতে যৌথ অভিযান পরিচালনা করেন স্থানীয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এ সময় নানা অনিয়মের অভিযোগ ক্লিনিকটি বন্ধের পাশাপাশি কর্তৃপক্ষের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

অভিযানকালে সেখানে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম সোহাগসহ পুলিশ বিভাগের কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে ইতিপূর্বে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে অপারেশন বন্ধ রাখাসহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।

কিন্তু তারা অপারেশনও বন্ধ করেনি, নোটিশেরও জবাব দেয়নি। ফলে প্রতিষ্ঠানটিকে নগদ ৫ হাজার টাকা জরিমানাসহ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!