ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ট্রেনের ছাদে ভ্রমণকালে সেতুতে মাথা লেগে তরুণের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

জুন ২২, ২০২৪, ১২:৪১ পিএম

ট্রেনের ছাদে ভ্রমণকালে সেতুতে মাথা লেগে তরুণের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ছাদে উঠে কেওয়াটখালি রেল সেতুতে মাথায় আঘাত লেগে অজ্ঞাত (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। গফরগাঁও স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি দিলে নিহতের লাশ উদ্ধার করে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

শুক্রবার রাতে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন কেওয়াটখালি রেল সেতুতে আসতেই ট্রেনের ছাদে বসে থাকা তরুণের মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়ে পথিমধ্যেই মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছেন। নিহত অজ্ঞাত যুবক ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে ভিতরে ও ছাদে প্রচণ্ড ভিড় থাকায় ইঞ্জিনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কেওয়াটখালি রেল সেতু পাড় হওয়ার সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে পথেই তার মৃত্যু হয়। পরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় ছাদে ভ্রমণ করা অন্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও ফাঁড়ি ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিআরইউ

Link copied!