চাঁদপুর প্রতিনিধি:
জুন ২৫, ২০২৪, ১০:০৬ এএম
চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা সহ একজন যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
তিনি জানান, ২৪ জুন সন্ধ্যায় এসআই (নিঃ) মো. ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর লঞ্চঘাটস্থ ২নং পন্টুনের উপর আবুল হোসেন (৪২), নামক একজন মাদক কারবারি কে আটক করা হয়।
আটকৃত যুবক মাদারীপুর জেলার আবেদীন চৌকদারের ছেলে। আটককৃত যুবকের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিআরইউ