ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কুষ্টিয়া মেডিকেল কলেজ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের দুই ঘণ্টা পর পরিশোধ শর্তে চালু

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া প্রতিনিধি:

জুন ২৬, ২০২৪, ১১:৪৫ এএম

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের দুই ঘণ্টা পর পরিশোধ শর্তে চালু

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) দুপুর ১২টায় হাসপাতাল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কুষ্টিয়ার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো লি.। পরে উভয়পক্ষের মধ্যে আলোচনা করে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া বিল পরিশোধ করার শর্তে দুই ঘণ্টা পর আবার সংযোগ দেয়া হয়।

ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছর ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৬ মাসে বকেয়া বিল হয়েছে ৩০ লাখ টাকা।

একইভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসাসেবা চালু না হলেও এ ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। যার একটি টাকাও পরিশোধ করা হয়নি। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার দুপুর ১২টায় বকেয়া বিল আদায়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম জানান, বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। বকেয়া বিল পরিশোধ করার শর্তে দুই ঘণ্টা পর আবার সংযোগ দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো লি. কুষ্টিয়ার ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ১ সংযোগ নেয়ার পর থেকে প্রতি মাসেই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তাগাদা দেয়া হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এজন্য বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিআরইউ

Link copied!