ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রামপালে ব্রাক সদস্যদের মাঝে ৫০ লক্ষ টাকার সামগ্রী বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

জুন ২৮, ২০২৪, ১১:৪৪ এএম

রামপালে ব্রাক সদস্যদের মাঝে ৫০ লক্ষ টাকার সামগ্রী বিতরণ

উপকূলীয় অঞ্চল রামপালে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ব্রাক সদস্যদের মাঝে জীবনমান উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় উপজেলার ভাগা ব্রাঞ্চ অফিসে এই সামগ্রী বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসিম কুমার ঘোষ।

ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এর সহায়তায় উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্রাক সদস্যকে দুই হাজার করে মোট ৫০ হাজার টাকা, ৫৩ জন সদস্যকে মৎস্যচাষিদের বাগদা পোনার জন্য ৬ হাজার করে মোট ৩ লক্ষ ১৮ হাজার টাকা, স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনের জন্য ১৫ জন সদস্যকে ৩ হাজার ও মেরামতের জন্য আরো ১৫ শত করে মোট ৯৫ হাজার টাকা, ৮ জন সদস্যকে বসতিঘর মেরামতের জন্য ঢেউটিনসহ ৬ হাজার করে মোট ৪৮ হাজার টাকার মালামাল প্রদান করা হয়েছে। মোট সদস্যদের মাঝে ৫০ লক্ষ ৩ হাজার ৫ শত টাকার এই সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. রমজান আলী, ব্রাকের ব্রাঞ্চ প্রগতি সিও বাদল সরকার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ব্রাকের ব্রাঞ্চ শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ব্যানার্জী, শাখা হিসাবরক্ষক কর্মকর্তা রাবিন্দ্রনাথ মৃধা, ব্রাক কর্মকর্তা উত্তম মন্ডল, পলাশ বিশ্বাস, বিশ্বজিৎ কুমার ও জুলেখা পারভীন প্রমুখ।

বিআরইউ

 


 

Link copied!