ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আশুলিয়ায় আমের ক্যারেট থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

জুলাই ২, ২০২৪, ১২:৩৫ পিএম

আশুলিয়ায় আমের ক্যারেট থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে আমের ক্যারেট থেকে ২৪৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল। এ সময় দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে সোমবার বিকেলে আশুলিয়ার ডিইপিজেড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুষ্টিয়া জেলার বাসিন্দা মো. শাহাব উদ্দিন সরদার (৬৫) ও তপন সরদার (২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, সোমবার বিকালে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইকের ভিতরে থাকা আমের ক্যারেট থেকে ২৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে এর সাথে জড়িত দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

বিআরইউ

Link copied!