ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কুমিল্লার কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

জহিরুল হক রাসেল, কুমিল্লা থেকে

জহিরুল হক রাসেল, কুমিল্লা থেকে

জুলাই ৩, ২০২৪, ০৬:৪২ পিএম

কুমিল্লার কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-০৪৫৩) সহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- কাভার্ডভ্যান চালক খুলনার সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের আব্দুর রহমান শিকদারের ছেলে বাবুল শিকদার ও হেলপার চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মো. কাশেমের ছেলে মো. সাদেক হোসেন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো. জাহিদুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দিন ভুঁইয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকৃত কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে চালাতে শুরু করে। পরে পুলিশ পেছন থেকে কাভার্ডভ্যানটিকে তাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনের আলকরা ইউনিয়নের পদুয়া বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ৭২০ বোতল ফেনসিডিলসহ স্থানীয়দের সহযোগিতায় কাভার্ডভ্যান চালক বাবুল শিকদার ও হেলপার মো. সাদেককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের আলকরা ইউনিয়নের পদুয়া বাজার এলাকা থেকে ৭২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!