ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জুলাই ৯, ২০২৪, ০৭:০১ পিএম

চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী

যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পৌর শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) গুনঞ্জন বিশ্বাস, ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তৃতা শেষে অতিথিরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১৩৯টি দল এ খেলায় অংশ গ্রহণ করেন। উপজেলা পর্যায়ে বঙ্গমাতা ১২টি ও বঙ্গবন্ধু ১২ টি দল অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে বঙ্গমাতা ২টি ও বঙ্গবন্ধু ২ টি মোট ৪টি দল আজ মঙ্গলবার খেলায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে বঙ্গমাতা রামকৃষ্ণপুর দল ও বঙ্গবন্ধু সলুয়া দল বিজয় লাভ করেন।

আরএস

 

 

 

 


 

Link copied!