ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বানভাসিদের পাশে কুড়িগ্রাম জেলা পরিষদ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৮:০০ পিএম

বানভাসিদের পাশে কুড়িগ্রাম জেলা পরিষদ

গত দশদিন যাবত বন্যার পানিতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বানভাসিরা অতিকষ্টে জীবন যাপন করছে। তাদের কষ্ট লাঘবে ত্রাণ সামগ্রী নিয়ে পাঁশে দাঁড়িয়েছে কুড়িগ্রামে জেলা পরিষদ।

বুধবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ভোঁগডাঙ্গা মডেল কলেজ মাঠে ও ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর নদী ঘাটে ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল ৪ কেজি, আলু ১ কেজি, আধা কেজি ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও পানি রাখা জেরিকেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম সাকিব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন সরকার লিংকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম, ঘোগাদহ ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম বলেন, আজ দুটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হলো। জেলা পরিষদ সপ্তাহব্যাপী বিভিন্ন বন্যাকবলিত স্থানে ত্রাণ বিতরণ করছে। যা পর্যায়ক্রমে দেয়া হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান জানান, বানভাসীদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ৩ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ অব্যাহত আছে।

ইএইচ

Link copied!