ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হয়ে আমন চাষ ব্যাহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৫:৩২ পিএম

অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হয়ে আমন চাষ ব্যাহত

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ডুবে পঁচে গেছে সুবর্ণচরে আমন ধানের অধিকাংশ বীজতলা৷ শঙ্কা দেখা দিচ্ছে কৃষকদের মাঝে৷ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের৷ চলমান পরিস্থিতিতে খাদ্যশস্য উৎপাদনে নজর দেবার দাবি কৃষকদের৷

সরেজমিনে গিয়ে কথা হয় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের কৃষক রবিউল মিয়ার সাথে তিনি ৩ একর জমির জন্য আমন ধানের বীজতলা তৈরি করেন৷ টানা বৃষ্টিতে তার বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় আমন ধান চাষ সম্ভব নয় বলে জানান তিনি৷

একই এলাকার কৃষক আমির হোসেন জানান, তার সবগুলো বীজতলা নষ্ট হয়ে গেছে৷ ২ একর জমিতে তিনি প্রতিকেজি চারা বীজ ৮শত টাকায় ক্রয় করেছেন৷ এতে আমান চাষে কয়েকগুণ খরচের কথাও জানান তিনি৷

উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের কৃষক ইব্রাহিম খলিল জানিয়েছেন, তারা বিশেষত আমন ধান চাষ করে সংসার পরিচালিত করেন এবং তাদের এলাকায় প্রায় বীজতলা এখনো পানির নিচে৷ পঁচে গেছে সবগুলো চারা৷ এতে ব্যাহত হবে আমন চাষ৷ অনাবাদি পড়ে থাকবে অধিকাংশ জমি৷

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ আমার সংবাদকে জানান, সুবর্ণচরে অধিকাংশ কৃষক আমন ধানের বীজতলা তৈরি করেন সমতল জমিতে, যার ফলে বৃষ্টিতে জলাবদ্ধতার স্বীকার হতে হয় কৃষকদের৷

তিনি আরও জানান গত ১ যুগেও এমন বৃষ্টি হয়নি সুবর্ণচরে৷ এবারের বৃষ্টিতে সুবর্ণচরের অধিকাংশ আবাদি জমি পানিতে ডুবে গেছে৷ তবে, নদী তীরবর্তী ও খাল পাড়ের জমি গুলোতে তেমন ক্ষতির স্বীকার হতে হয়নি৷

ইএইচ

Link copied!