ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাকী না দেওয়ায় দোকানিকে ঝলসে দিল ক্রেতা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৩:২৯ পিএম

বাকী না দেওয়ায় দোকানিকে ঝলসে দিল ক্রেতা

গাজীপুর মহানগরীর পূবাইলে দোকান বাকি না দেওয়ায় উল্টো দুধ ও গরম পানি ঢেলে নূর ইসলাম (৪২) নামে এক দোকানিকে ঝলসে দিয়েছেন একই এলাকার নাসির উদ্দিনের ছেলে সোহেল, ভাতিজা রহিম ও মাসুদ।

এ ঘটনায় নূর ইসলামের শ্যালক আয়নাল খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেন।

এতে আসামি করা হয়েছে, নাছির উদ্দিনসহ (৬৫) তার ৪ ছেলেকে এছাড়াও তার ভাই বাছির উদ্দিনের ছেলে রহিম সর্দার ও রতন সরদার, গিয়াস উদ্দিনের ছেলে মো. মাসুদ সরদারকে।

পূবাইল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে এ বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!