ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দীঘিনালায় বাঙালি-পাহাড়ি সংঘর্ষে ঘটনায় বিক্ষোভ মিছিল

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:০৫ পিএম

দীঘিনালায় বাঙালি-পাহাড়ি সংঘর্ষে ঘটনায় বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি দীঘিনালায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে বান্দরবানের থানচিতে আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনের বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চ থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে থানচি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঙ্গু সেতুর সামনে ত্রিমুখী সড়কে মিলিত হয়। পরে আদিবাসী ছাত্র ও যুবসমাজের ব্যানারে অংগ্যপ্রু মারমা সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, থানচি আদিবাসী ছাত্র সমন্বয়ক মংমে মারমা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, থংলে খুমি।

সমাবেশের বক্তারা বলেন, খাগড়াছড়ি দীঘিনালায় সেটেলার বাঙালি কতৃর্ক আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, হত্যা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ ও  লুটপাটের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে শাস্তি দিতে হবে। অন্যথায় থানচি সহ সারা পার্বত্য চট্টগ্রামের কঠিন ভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ার করেন তারা।

এসময় অন্যান্যদের মধ্যে মুক্ত ত্রিপুরা, উক্যবুং মারমা, রেইংহাই ম্রো, সিংওয়াইমং মারমা, ফ্রান্সিস ত্রিপুরা ও জ্যোতি বিকাশ চাকমা বক্তব্য প্রদান করেন।

বিআরইউ

 

Link copied!