ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অনৈতিক প্রস্তাব ও দুর্নীতির অভিযোগে মহিলা বিষয়ক কর্মকর্তাকে বদলি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৭:০৪ পিএম

অনৈতিক প্রস্তাব ও দুর্নীতির অভিযোগে মহিলা বিষয়ক কর্মকর্তাকে বদলি

কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প ও আইসিভিজিডি প্রকল্পের সংগীত শিক্ষিকাদের রাতযাপনের অনৈতিক প্রস্তাব ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনকে অন্যত্র বদলি করা হয়েছে।

বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব তাসমিন ফারহানার স্বাক্ষরে এ আদেশ দেওয়া হয় এবং তাকে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় বদলি করা হয়।

এর আগে, গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা পেতে ঘুষ নেওয়া, আইসিভিজিডির ১৬৯০ জন থেকে ১৬০০ টাকা করে কেটে রেখে ২৮ লাখ টাকার দুর্নীতি, শিক্ষকদের ঠিকমতো বেতন না দেওয়া, গভীর রাতে নারী শিক্ষিকাদের ফোন করে রাত্রিযাপনের কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও শরীয়তপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবালের কাছে লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী শিক্ষক ও জেন্ডার প্রোমোটাররা।

ইএইচ

Link copied!