ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবি

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০২:২৪ পিএম

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ শিক্ষার্থীরা।

রোববার সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি করতে দেখা গেছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো— ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ, শহিদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোন স্থাপনার নামকরণ, হল সংস্কার, আওয়ামী সরকারের অপকর্মে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও কলেজে বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতি প্রদান।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবের মূল হাতিয়ার নয় দফার অন্যতম দাবি ছিল ছাত্ররাজনীতি বন্ধ করা। এই নীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে সুরক্ষিত রাখতে অপরিহার্য। আমরা চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রদের অধিকার সংরক্ষণে ছাত্রসংসদভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। দলীয় রাজনীতির অপব্যবহার ও সহিংসতা আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষিত হয়েছে।

তারা বলেন- আমরা বিশ্বাস করি, ছাত্রসংসদ হবে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম, যেখানে দলীয় রাজনীতির প্রভাব ছাড়াই শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে।

তারা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং ছাত্র রাজনীতি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আমাদের স্বার্থবাদী চিন্তা ও কর্মের কারণে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে।

ইএইচ

Link copied!