ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

১৭ বছর পর মোংলায় প্রকাশ্যে বিএনপির জনসভা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

অক্টোবর ১৮, ২০২৪, ০৬:২২ পিএম

১৭ বছর পর মোংলায় প্রকাশ্যে বিএনপির জনসভা

দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের মোংলায় প্রকাশ্যে খোলা ময়দানে রাজনৈতিক জনসভা করেছে বিএনপি। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল এই জনসভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী এই জনসভার আয়োজন করেন। 
এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফার আলম, মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা মো. আলাউদ্দিন, জুলফিকার আলী গামা, মো. জসিম উদ্দিন, শফিকুল ইসলাম শান্ত ও পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তৃতায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অত্যাচারে প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে; যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। শিশুদের কি অপরাধ ছিল? তারা শতাধিক শিশুকে হত্যা করেছে। নব্বই বছরের বৃদ্ধা রাস্তায় আসেননি, বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।

নেতারা আরও বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে মোংলায় বিএনপি প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময় গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এতে ১৭ বছর পর মোংলা পৌর বিএনপি প্রকাশ্যে জনসভার আয়োজন করে।

বিআরইউ

Link copied!