ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাভারে পুলিশের অভিযানে ১৭ রাউন্ড গুলি উদ্ধার

সাভার প্রতিনিধি:

সাভার প্রতিনিধি:

অক্টোবর ২২, ২০২৪, ০২:০৪ পিএম

সাভারে পুলিশের অভিযানে ১৭ রাউন্ড গুলি উদ্ধার

সাভারে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের চায়না রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৯ রাউন্ড এবং গ্যাসগানের ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) রাত ৮ টার দিকে সাভার মডেল থানাধীন দক্ষিণ পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ওই গুলি উদ্ধার করে থানা পুলিশের একটি দল।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সোমবার রাতে সাভার মডেল থানাধীন দক্ষিণ পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিণ পাড়া চেয়ারম্যানের সেরেস্তা অফিসের পিছনের আঙ্গিনায় পরিত্যক্ত অবস্থায় আবর্জনার স্তূপে চায়না রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৯ রাউন্ড এবং গ্যাসগানের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্থগিত করা লাইসেন্সের অধীনে থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছাড়াও পুলিশসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার লুট হওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। এক্ষেত্রে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধও জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

এর আগে কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে সেগুলো ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ সদর দপ্তর। সময় শেষ হওয়ার পর ৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

বিআরইউ

Link copied!