ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

শাজাহানপুরে থানায় হামলা মামলায় আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২৪, ০৭:৫৭ পিএম

শাজাহানপুরে থানায় হামলা মামলায় আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সদর থানায় হামলা মামলায় সানোয়ার হোসেন (৩৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন বগুড়ার গাবতলী উপজেলার পাসকাতুলি গ্রামের বাবলু মণ্ডলের ছেলে।

তিনি শাজাহানপুর উপজেলার জামুন্না পল্লীবন্ধু হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি ছাত্র জীবনে আজিজুল হক কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বুধবার বিকালে কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বগুড়া সদর থানার মামলার আসামি সানোয়ার হোসেনকে জামুন্না এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!