ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

অক্টোবর ২৬, ২০২৪, ০৪:৩৪ পিএম

দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিলেটের গোয়াইনঘাটে নিত্য ভোগপণ্যের মূল্য স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ও ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

গোয়াইনঘাট জুড়ে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের নেতৃত্বে শুরুতেই উপজেলা সদর গোয়াইনঘাট, রাধানগর বাজার, জাফলং বাজার ও মামার বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, দোকান সমূহে পণ্যের মূল্য তালিকা না টাঙানো, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল রেস্টুরেন্টের খাবার প্রস্তুত, পরিবেশনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ককরণসহ বিভিন্ন দোকান ও হোটেল মালিকদের জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে উপজেলা পরিসংখ্যান অফিসার ফয়সাল আহমদ, স্যানিটারি ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার এএসআই প্রভাকর বড়ুয়াসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বাজার মনিটরিং এর বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 
এসময় তিনি ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে ভোগপন্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং এক্ষেত্রে দোকানিরা যাতে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হবে ও কঠোরভাবে দেখা হবে বলে অবহিত করেন ।

বিআরইউ

Link copied!