ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভৈরবে ছাত্রদের উপর হামলার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

ভৈরব  কিশোরগঞ্জ) প্রতিনিধি :

ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধি :

নভেম্বর ৪, ২০২৪, ০৬:১০ পিএম

ভৈরবে ছাত্রদের উপর হামলার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের ভৈরবে বি এনপির অফিস ভাঙচুর ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  শহীদুল্লাহ কায়সার ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বি ওরফে আফরান রাব্বি কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। আটকের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার  (৪ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার কালিকাপ্রসাদের বিসিক শিল্প নগরী গেটের ক্যান্টিনের সামনে থেকে এবং রাব্বিকে পৌর শহরের চন্ডিবের এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের  বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বাঁশগাড়ি এলাকার মৃত নাজির হোসেন প্রধান নাজিম মিয়ার ছেলে। অপর জন ভৈরব উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামলার এফআইআর ভুক্ত আসামী আশরাফুল ইসলাম রাব্বি ওরফে আফরান রাব্বি (৩০), সে আগানগরের আব্দুল মালেক মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, এ ঘটনায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানা ও আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন ওই মামলায় তারা এজাহার নামীয় আসামি তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব

বিআরইউ

Link copied!