ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নানিয়ারচর জোনের নতুন ইউনিটের বিদায় বরণ অনুষ্ঠিত

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৪, ০১:৩১ পিএম

নানিয়ারচর জোনের নতুন ইউনিটের বিদায় বরণ অনুষ্ঠিত

রাঙামাটির নানিয়ারচর হটিকার্লচার সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খানের সভাপতিত্বে নানিয়ারচর জোনের ১০ বীর এবং ১৭ বেঙ্গল নতুন ইউনিটের বিদায় বরণ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার শাফকাত ভূইয়া (পিএসসি)।

১৭ বেঙ্গলের নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সাদি (পিএসপি) পরিচিত হন এবং সুদক্ষ ১০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি) সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

নতুন জোন অধিনায়ক বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নানিয়ারচর উপজেলা প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করবে, বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন সকলের পাশে থাকবে। এ সময় উপজেলা প্রশাসনের সাথে উপস্থিত ছিলেন মেজর আবু বক্কর সিদ্দিক ও তানজিলুর রহমান।

ইএইচ

Link copied!