ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বাকেরগঞ্জে শ্রমিকলীগ সভাপতিসহ ৩ জন কারাগারে

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৪, ০৮:০১ পিএম

বাকেরগঞ্জে শ্রমিকলীগ সভাপতিসহ ৩ জন কারাগারে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল নেতার দায়ের করা মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিজ নিজ বাসভবন থেকে থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের মৃত করিম ডাকুয়ার পুত্র আবুল কালাম ডাকুয়া, মৃত রুস্তম মৃধার পুত্র রাজু মৃধা (ওরফে) টোল রাজু, মৃত আয়নাল মাঝির পুত্র জাকির মাঝি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, বিএনপি নেতা-কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় কালাম ডাকুয়া, রাজু মৃধা, জাকির মাঝি নামে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচৃ

Link copied!