ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেশার টাকা জোগাড় করতে ভাইজিকে খুন

যশোর (ঝিকরগাছা) প্রতিনিধি:

যশোর (ঝিকরগাছা) প্রতিনিধি:

নভেম্বর ১৩, ২০২৪, ১২:৫২ পিএম

নেশার টাকা জোগাড় করতে ভাইজিকে খুন

যশোরের ঝিকরগাছায় নেশার টাকা জোগাড় করতে ভাইজিকে হত্যা করার অভিযোগ প্রতিবেশী পাষণ্ড ফুফু’র বিরুদ্ধে। হত্যার শিকার সাদিয়া (৮) ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের বাবু হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র  জানা যায়, মঙ্গলবার দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার ও গ্রামবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও  না পেয়ে ঝিকরগাছা থানায় একটি জিডি করেন। 
পরবর্তীতে জানা যায় সাদিয়াকে তার প্রতিবেশী ফুফু চম্পার সাথে দেখা গেছে। সন্দেহজনক আসামি হিসেবে গ্রামবাসী চম্পাকে রাতেই ঝিকরগাছা থানায় সোপর্দ করে। এরপর গ্রামবাসী সম্মিলিত ভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে হারুন অর রশীদের বাঁশ বাগানে মৃত অবস্থায় সাদিয়াকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে এবং সাদিয়ার মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাদিয়ার গলায় এবং কানে থাকা স্বর্ণের গহনার লোভে অভিযুক্ত চম্পা ভিকটিমের পরিহিত জামা গলায় পেঁচিয়ে তাকে হত্যা করেছে। চম্পার বিরুদ্ধে এর আগে ছোটখাটো চুরির অভিযোগ আছে এবং সে মাদকাসক্ত বলে গ্রামবাসী জানিয়েছে। চম্পা (২০) একই গ্রামের আনিসুর মোড়লের মেয়ে।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বালির রহমান খান বলেন, পুলিশ ঘটনাটি অবগত হয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনা অনুসন্ধানসহ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরইউ

Link copied!