ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

নভেম্বর ১৪, ২০২৪, ০১:০৫ পিএম

নলছিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি

ঝালকাঠির নলছিটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে  শুরু হয়েছে কৃষকের পণ্যে ভোক্তার বাজার। এ বাজারে কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  সকাল ১০  উপজেলা পরিষদ চত্বরে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম । এসময় সহকারী কমিশনার সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

কৃষকরা নিজেদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত টাটকা শাক-সবজি, ফলমূল, সরাসরি ন্যায্য মূল্যে এ বাজারে বিক্রয় করতে পারবেন। ভোক্তারা পাবেন ভেজাল মুক্ত তরতাজা শাক-সবজি ও ফলমূল। ন্যায্য মূল্যে শাক-সবজি ও ফলমূল বিক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত শাক সবজি  বাজারের চেয়ে কম দামে পেয়ে খুশি ভোক্তারা।

ইউএনও নজরুল ইসলাম বলেন, বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ভোক্তাদের স্বস্তি ফেরাতে জেলা প্রশাসক স্যারের নির্দেশে এ বাজার চালু করা হয়েছে। এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোন ইজারা ছাড়া বা মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারেন।এর পাশাপাশি দুঃস্থদের জন্য স্বস্তির বাজার চালু করা হয়েছে। যেখানে বিত্তবানরা চাইলে বাজার করে রেখে যাবে সেটি তারা নিতে পারবেন।

বিআরইউ

Link copied!