ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ডিজিটাল সেন্টারের ২৮টি ট্যাব চুরি করে অনলাইনে বিক্রি: আনসার সদস্য গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৪, ১২:৩৫ পিএম

ডিজিটাল সেন্টারের ২৮টি ট্যাব চুরি করে অনলাইনে বিক্রি: আনসার সদস্য গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি মোবাইল ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় চুরি হওয়া ২৩টি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়।  

শনিবার বিকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, শুক্রবার রাতে চরজব্বর উপজেলা সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।    

গ্রেপ্তার মো. মোস্তাফিজ (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুউর ইউনিয়নের মান্দাপুর গ্রামের মনুদ্দির বাড়ির কবির হোসনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য।    

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে  আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

ইএইচ

Link copied!