ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৪, ০৩:৩৪ পিএম

নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, লেফটেন্যান্ট মাহমুদুল রহমান সাবাব, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ।

ইএইচ

Link copied!