ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৪, ০২:৪১ পিএম

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ (২২) নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। তারা হলেন, বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। মাসুদসহ তারা তিনজনই বুয়েটের সিএসই বিষয়ে দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী।

মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী হাসান বুয়েট আহসানউল্লাহ হলে থাকে। রাতে তিনজন মোটরসাইকেল নিয়ে ৩০০ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রূপগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রিয়াদুল ইসলাম বলেন, ৩০০ ফিট রাস্তায় একটি মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেটকার জব্দ ও চালক আটক আছে।

বিআরইউ

Link copied!