ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৪, ১০:৪৩ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস‍‍সহ বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত ও ১ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রোববার সকালে ৭টার দিকে (২২ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম, মো. ফরহাদ। তিনি ফরিদপুরের চরদুয়ার এলাকার নুরু মুন্সীর ছেলে। মাইক্রোবাসের চালক ছিলেন তিনি।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে ৭টার দিকে সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসসহ এনা, সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের আরও তিনটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন। এ ঘটনায় একজন মাইক্রোবাসচালক গুরুতর আহত হয়ে শ্রীনগর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা তার লাশ নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

বিআরইউ

Link copied!