ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশাল প্রেসক্লাবের নির্বাচন: বিপুল ভোটে খসরু-জাকির প্যানেল বিজয়ী

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

ডিসেম্বর ২৫, ২০২৪, ০১:৩৭ পিএম

বরিশাল প্রেসক্লাবের নির্বাচন: বিপুল ভোটে খসরু-জাকির প্যানেল বিজয়ী

বরিশাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ইতিহাস গড়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম খসরু, হুমায়ুন কবির ও এসএম জাকির হোসেন প্যানেল।

এতে ৩৩ ভোট পেয়ে সভাপতি হন দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম ফরিদ ২২ ভোট এবং কাজী আল মামুন ১৯ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি জাকির হোসেন ৬৩ ভোট ও হুমায়ুন কবির ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী জিয়া উদ্দিন বাবু পেয়েছেন ১৯ ভোট।

এছাড়া বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মতবাদের সম্পাদক এসএম জাকির হোসেন। তিনি পেয়েছেন ৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাজী আব্দুল্লাহ আল রাসেল। তিনি পেয়েছেন ২২ ভোট।

এম মোফাজ্জেল ৪৫ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী লোকমান হোসেন পেয়েছেন ২৭ ভোট।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে বরিশাল প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে রাত আটটা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।

রাত  সাড়ে ১০ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৮১টি ভোটের মধ্যে ৭২টি ভোট পড়ে।

এদিকে সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাগর বৈদ্য পেয়েছেন ২৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে খান রুবেল ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান মোহন পেয়েছেন ৩১ ভোট।

এদিকে প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে কে এম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে নাছির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যে পদে ৭ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে  সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে এম জহির ১ নম্বর সদস্যে নির্বাচিত হয়েছেন, ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় কমল সেনগুপ্ত, ৫৮ ভোট পেয়ে তৃতীয় আব্দুর রাজ্জাক ভূইয়া এবং ৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন পুলক চ্যাটার্জি।

এছাড়া সুমন চৌধুরী ৫৬ ভোট, মঈনুল ইসলাম সবুজ ৫৪ ভোট ও শাহিন হাসান ৫৮ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে।  তাদের প্রার্থী গিয়াস উদ্দিন সুমন ৫২ ও গোপাল সরকার পেয়েছেন ৫২ ভোট।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরণ, নিবার্চন কমিশনার দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হক। তবে এবারের নির্বাচনে ক্লাবের সাংবাদিকরা আনন্দে মুখরিত। আজ বুধবার ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। 

বিআরইউ

Link copied!