ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কটিয়াদীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:২৪ পিএম

কটিয়াদীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাও ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিশাল সমাবেশ করেছে বিএনপি।

সোমবার ৩০ ডিসেম্বর বিকালে  কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল।

করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ এর সভাপতিত্বে সমাবেশ রুহুল আমিন আকিল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকে কী করে এগিয়ে নিতে হবে, তার একটি রূপরেখা। রাষ্ট্র সংস্কার নিয়ে দুই বছর পূর্বে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

দুর্নীতি ঠেকাতে পারলে শিক্ষা ও স্বাস্থ্য খাত এগিয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবানে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, পরিবেশসহ সকল দফা সংযোজন করা আছে ৩১ দফায়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জ্বল হোসেন খান দিলীপ, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কান্ঞন, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাস, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা ছাত্রদলের সভাপতি হাসিব প্রমুখ।

সভা পরিচালনা/সঞ্চালনা করেন, করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

বিআরইউ

Link copied!