ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূবাইলে খ্রিষ্টান যুব সংঘের রজত জয়ন্তী উপলক্ষ্যে আনন্দবেলা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

জানুয়ারি ২, ২০২৫, ০১:২৪ পিএম

পূবাইলে খ্রিষ্টান যুব সংঘের রজত জয়ন্তী উপলক্ষ্যে আনন্দবেলা

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডে ভাদুন উত্তম মেষপালক গির্জায় খ্রিষ্টান যুব সংঘের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে রজত জয়ন্তী ও ইংরেজি নববর্ষ ২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ বেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো অপারেটিভ হাউজিং লি: এর চেয়ারম্যান ও দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অফ বাংলাদেশ লি: (কালব) এর চেয়ারম্যান মি: আগষ্টিন পিউরিফিকেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদুন খ্রিষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড রোজারিও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক, ইমানুয়েল বাপ্পি মন্ডল।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ভাদুন ধর্মপল্লীর পাল পুরুহিত ফাদার কুঞ্জন কুইয়া, আনন্দ বেলায় পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো—অপারেটিভ  হাউজিং সোসাইটি লি: এর ডিরেক্টর ও নৈপাড়া খ্রিষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুজয় পিউরিফিকেশন।

এ সময় ভাদুন খ্রিষ্টান যুব সংঘের সদস্যরা নৃত্য ও গান পরিবেশনের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিআরইউ

 

Link copied!