ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাঘাটায় অগ্নিকাণ্ডে পুড়লো ৩ দোকান

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

জানুয়ারি ৭, ২০২৫, ০৩:২৮ পিএম

সাঘাটায় অগ্নিকাণ্ডে পুড়লো ৩ দোকান

গাইবান্ধার সাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টা নাগাদ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩টি দোকান ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। 

খবর পেয়ে প্রথমে সাঘাটার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের বাহিরে থাকলে পরবর্তীতে ফুলছড়ি থেকে ২টি ও গাইবান্ধা থেকে আরও ২টি মিলে সর্বমোট ৬টি ফায়ার সার্ভিস ইউনিট একত্রিতে ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

এসময় আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন, গাইবান্ধার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। 

এ সময় পুড়ে যাওয়া তিনটি দোকানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হলে সাঘাটার ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। 

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকানেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মেসার্স সাহা বাদল নামের একটি পাইকারি দোকানে।

এ বিষয়ে বাদল সাহা জানান, এ ঘটনায় আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো মালামাল বের করতে পারি নি।

ঘটনাস্থল পরিদর্শন করে সাঘাটা থানা পুলিশ এ প্রতিবেদককে জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত ঘটেনি।

বিআরইউ

 

Link copied!