ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মাহফিল শুনে বাড়িতে ফেরা হলো না বৃদ্ধা খাদিজার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ০৫:১০ পিএম

মাহফিল শুনে বাড়িতে ফেরা হলো না বৃদ্ধা খাদিজার

ইসলামিক মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরা হলো না মানুষিক প্রতিবন্ধী খাদিজার। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর তিন রাস্তার মোড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধা চাঁদরতনপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ভোররাতে রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীরা বৃদ্ধা খাদিজা খাতুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।  

প্রতিবেশী ভাইপো হাবিবুর বলেন, মানষিক প্রতিবন্ধী খাদিজা খাতুন পার্শ্ববর্তী কোলা গ্রামে ইসলামিক মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। সকালে শুনতে পারের তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছিল। নিহত খাদিজা খাতুন মানুষিক প্রতিবন্ধী সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার দাবি করে লাশ ফেরত চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!