ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৫, ১১:০৪ এএম

মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

বিষয়টি নিশ্চিত করেন, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে।

দ্বীপের বাসিন্দা নুর জানিয়েছেন, হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে চাইলে নুর বলেন, কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন, দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিআরইউ

Link copied!