ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

জানুয়ারি ১৫, ২০২৫, ১২:৩০ পিএম

নলছিটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠির নলছিটিতে জাতীয় গোল্ডকাপ (বালক অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নলছিটি চায়না মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ।

এসময় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহম্মদ মোহসীন,সদস্য সচিব রাশেদ খান মিঠু উপস্থিত ছিলেন।

ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, খেলাধুলা মূলত আমাদের শৃঙ্খলা শিখায়। আমাদের একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য এটি ভূমিকা পালন করে।তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা করা হয়েছে। ফুটবল টুর্নামেন্ট মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।

বিআরইউ
 

Link copied!