ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আদালতে নেওয়া হলো সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর প্রতিনিধি:

জানুয়ারি ৩০, ২০২৫, ০১:৫৭ পিএম

আদালতে নেওয়া হলো সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে

সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে জেলগেটে দুদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। মেহেরপুর  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সারমিন নাহারের আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে সংবাদ কর্মী ও জনসাধারণের চক্ষুর আড়ালে কঠোর গোপনীয়তার মাধ্যমে ভোর ৭ টায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ছোট ভাই সরফোরাজ হোসেন মৃদুলকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সারমিন নাহারের আদালতে হাজির করে পুলিশ।

এরপর খুর দ্রুত এ আদালত শুনানি শেষ করে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফোরাজ হোসেন মৃদুলকে জেলগেটে দুদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

এর আগে গতকাল বুধবার রাত ৮ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মেহেরপুর জেলা কারাগারে এসে পৌঁছান ফরহাদ হোসেন।

মেহেরপুর জজ কোটের পিপি আবু সালে মো. নাসিম বলেন, আজকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফোরাজ হোসেনের রিমান্ড শুনানি ছিল। সকাল সাড়ে সাতটায় তাদের আদালতে হাজির করা হয়। এসময় তাদের রিমান্ড শুনানি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের করা সন্ত্রাস দমন আইনে করা (২৭৭/ ২৪ নং ) মামলায় তাদের জেলগেটে দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালতে মামলার তদন্ত কারি কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে কঠোর গোপনীয়তার বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

বিআরইউ

Link copied!